কোরআন হাদিস-ভিত্তিক দাওয়াহ, ইসলামিক বই লেখা ও প্রকাশ করা, ধর্মীয় অধ্যয়ন চক্র পরিচালনা এবং ইসলামিক প্রচারণার জন্য প্রশিক্ষণ কর্মসূচি ও কর্মশালা আয়োজন করা।
ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বিত পাঠ্যক্রম সহ মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনা করা, যাতে বিশিষ্ট ইসলামিক পণ্ডিত এবং সমসাময়িক দাওয়াহ অনুশীলনকারী তৈরি করা যায়।
দরিদ্রদের সহায়তাকল্পে, চিকিৎসা সেবা, বন্যা আক্রান্তদের জন্য ত্রাণ ও পুনর্বাসন, নলকূপ ও পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ, ইফতার বিতরণ এবং সমন্বিত কোরবানির কর্মসূচী আয়োজন সহ অন্যান্য কল্যাণমূলক কার্যক্রম।
ইসলামের সুন্দর ও শান্তিপূর্ণ বার্তা সবার কাছে পৌঁছে দেয়ার জন্য আমাদের দাওয়াহ প্রচেষ্ঠায় অংশগ্রহণ করুন।
ইসলামের ইতিহাস, সংস্কৃতি এবং সমসাময়িক বিষয়গুলি গভীরভাবে অনুধাবন করতে বুদ্ধিবৃত্তিক সাধনায় আমাদের সাথে যোগ দিন।
খাঁটি জ্ঞান অর্জন করতে এবং সমসাময়িক বিষয়ে সঠিক ইসলামিক দৃষ্টিভঙ্গি জানার জন্য আমাদের অন্তর্দৃষ্টিপূর্ণ সেমিনারে অংশগ্রহণ করুন।
এই তহবিলে দানের মাধ্যমে, আপনি কল্যাণ সংস্থার সকল জনকল্যাণমূলক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন।
অনেকে নিয়মিত দান করতে চান। এখন থেকে বিকাশ, নগদ অ্যাপের মাধ্যমে দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক দান করতে পারেন।
যাকাতের মাধ্যমে সমাজ পরিবর্তনের এই মিশনে অংশ নিন। আপনার যাকাত সুবিধাবঞ্চিতদের জীবিকার মাধ্যম হবে ইনশাআল্লাহ।